চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর ষোলশহর বন গবেষণাগার ইনস্টিটিউট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার সকালে সাদেকুল ইসলাম(২৭) নামে এক শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে সাদেকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
সাদেকুলের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলায়। তার বাবার নাম আলতাফ হোসেন। তিনি ষোলশহর এলাকায় কাজ করতেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২৫৯ ঘ.
bdnews24