২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলালসহ হাসিনার ৫ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

সাবেক আওয়ামী লীগ সাংসদ শেখ হেলালসহ শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বার্ষিক আর্থিক বিবরণী দাখিল না করার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। কোম্পানি আইনে জয়েন্ট স্টক কোম্পানির উপ রেজিস্ট্রার আব্দুল মান্নান মামলাটি দায়ের করেন। মামলায় মোট আট জনকে সাক্ষী দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক আওয়ামী লীগ সাংসদ শেখ হেলালসহ শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বার্ষিক আর্থিক বিবরণী দাখিল না করার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। কোম্পানি আইনে জয়েন্ট স্টক কোম্পানির উপ রেজিস্ট্রার আব্দুল মান্নান মামলাটি দায়ের করেন। মামলায় মোট আট জনকে সাক্ষী দেখানো হয়েছে। দুপুরে মহানগর হাকিম এ জে এম আবদুল্লাহ হেল বাকী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অভিযুক্তরা হলেন, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন ও শে আবু নাসের। মামলায় তাদের ঠিকানা দেখানো হয়েছে, ৯৯/১, শের-ই-বাংলা নগর রোড, খুলনা। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা টুঙ্গীপাড়া পরিবহণ লিমিটেড এর সত্ত্বাধিকারী। কোম্পানিটি ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত কোনো বার্ষিক রিটার্ন দাখিল করেনি। যা ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৬ (৫) ধারায় দণ্ডনীয় অপরাধ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৭৪১ ঘ.