২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় সাত জনের ১০ বছর করে কারাদণ্ড

একটি হত্যা মামলায় সাত জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রঞ্জন কুমার সাহা এ রায় দেন। রায়ে অভিযুক্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চাঁদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় সাত জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রঞ্জন কুমার সাহা এ রায় দেন। রায়ে অভিযুক্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের জাহান আলী মাঝি, রাজ্জাক প্রধানিয়া, আব্দুল খলিল, আব্দুল কাদির, আব্দুল মালেক, মকবুল মিয়া ও অলিউল্যাহ। এর মধ্যে জাফর আলী পলাতক রয়েছে। রায়ের সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০৩ সালের ৬ জুলাই রাজরাজেশ্বর ইউনিয়নের মাঝেরচর বন্দুকশী বাজারের উত্তর পাশে পিতা জাফর আলীকে আসামীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহতের ছেলে শাহজালাল ঘটনার দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২২ ঘ.