সাতক্ষীরা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীমান্তের পৃথক দুই স্থানে সোমবার ভোর রাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে বিডিআর। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিডিআর ৪১ ব্যাটেলিয়নের অপস (অপারেশন) অফিসার মেজর কামরুল হাসান সাংবাদিকদের জানান, ভোররাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে তিন রাউন্ড গুলি ছোড়ে।
বিডিআর কর্মকর্তা আরও জানান, এর কিছু সময় গুলি চালায় মাদরা সীমান্তের বিপরীতে দরকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এর জবাবে বিডিআর মাদরা বিওপির সদস্যরা ২ রাউন্ড গুলি চালায়।
তবে গোলাগুলিতে কেউ হতাহত হয়নি বলে জানান কামরুল হাসান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.
bdnews24