ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও ফ্লাইওভারের নীচে রোববার সন্ধ্যায় ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।
মতিঝিল থানার কর্তব্যরত সহকারি উপ-পরিদর্শক আহম্মেদ আলী বলেন, "সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহজাহানপুরের কাছে ফ্লাইওভারের নীচে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/০১০৮ ঘ.
bdnews24