২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা আইনের মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

মুদ্রা আইনে দায়ের করা মতিঝিল থানার মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। রোববার ঢাকা মহানগর ৬ নম্বর বিশেষ আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আবু মহসিন আগামী ৫ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুদ্রা আইনে দায়ের করা মতিঝিল থানার মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। রোববার ঢাকা মহানগর ৬ নম্বর বিশেষ আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আবু মহসিন আগামী ৫ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। দুপুরে মির্জা আব্বাসকে অ্যাপোলো হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয়। তিনি অসুস্থ্য থাকায় এবং মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি বলে তার আইনজীবীরা শুনানির জন্য আরো সময় চাইলে বিচারক এই আদেশ দেন। গত ৪ ফেব্র্রুয়ারি যৌথবাহিনী মির্জা আব্বাসের ৮৭১ নম্বর দক্ষিণ শাহজাহানপুরের বাসা তল্লাশি করে। এসময় তার বাসা থেকে ৪ হাজার ৬০০ ডলার, ১৭ হাজার বাথ, ৪১৮ রিঙ্গিট, পাঁচটি পাসপোর্ট, ১০টি ওয়াকিটকি, আপন জুয়েলার্স থেকে ৪৭ লাখ ৩৯ হাজার ৪৯৯ টাকার সোনার গহনা কেনার রশিদ উদ্ধার করা হয়। পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব জমা দিয়ে ফেরার সময় যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। ১৬ জুলাই এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৬৪২ ঘ.