পটুয়াখালী, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে গোবিন্দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয়ে নির্মাণাধীন সেতুর রড ও সিমেন্টসহ বিভিন্ন মালামাল আত্মসাতের অভিযোগ রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, রফিকুল দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৩ ঘ.
bdnews24