ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি গ্রহণের অনুমতি দিয়েছে আদালত।
হাইকোর্টের বিচারপতি শাহ আবু নইম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার সকালে শেখ হাসিনার কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে রিটটি গ্রহণের এ অনুমতি দেন।
আবেদনে বলা হয়, "শেখ হাসিনার প্রধান প্রটোকল অফিসার মঞ্জিলা ফারুক শেখ হাসিনার স্পেশাল পাওয়ার অব অ্যাটর্নির (বিশেষ মোক্তারনামা) অনুমতি নিয়ে রিটটি দায়ের করতে চান, এজন্য আদালতের অনুমতি প্রয়োজন।"
১৬ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসি/১১৪৭ ঘ.
bdnews24