২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের হাতে জেলে অপহৃত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারি এলাকায় মাছ ধরার সময় শনিবার ভোরে মিশু বব (৩৫) নামের এক বাংলাদেশী জেলেকে অপহরণ করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

কুষ্টিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারি এলাকায় মাছ ধরার সময় শনিবার ভোরে মিশু বব (৩৫) নামের এক বাংলাদেশী জেলেকে অপহরণ করেছে বিএসএফ। তার বাড়ি দৌলতপুরের চল্লিশপাড়া গ্রামে। তার পারিবারিক সূত্র জানায়, ভোর চারটার দিকে সীমান্তের চিলমারি এলাকার ১৭৪ নং সীমানা পিলারের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ সদস্যরা মিশুকে ধরে নিয়ে যায়। বিডিআর ৩২ রাইফেল ব্যাটালিয়নের টুআইসি মেজর আশরাফ হোসেন চৌধুরী জানান, অপহৃতকে ফেরত চেয়ে তারা বিএসএফের কাছে চিঠি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫০ ঘ.