২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-হক শিক্ষকের খুনিকে ধরতে ঢাকার বাইরে পুলিশ

রাজধানীর কলাবাগানের ই-হক কোচিং সেন্টারের শিক্ষক আবুল বাশার বাদশার খুনিদের ধরতে ঢাকার বাইরে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ঐ কোচিং সেন্টারে শিক্ষক আবুল বাশারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:45 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কলাবাগানের ই-হক কোচিং সেন্টারের শিক্ষক আবুল বাশার বাদশার খুনিদের ধরতে ঢাকার বাইরে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ঐ কোচিং সেন্টারে শিক্ষক আবুল বাশারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে । ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাকারী সম্পর্কে আমরা অনুমান করতে পারছি। তাকে ধরতে ঢাকার বাইরে টিম পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। দুই-একদিনের মধ্যে একটা ফল পাওয়া যেতে পারে।" পুলিশ ধারণা করছে, কেউ ভাড়াটে খুনি দিয়ে বাশারকে হত্যা করিয়েছে। পুলিশ দ্বন্দ্বের কারণ সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বাশারের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে ২১৩৮ ঘ.