রাজশাহী, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামে শুক্রবার রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে শাহানারা নামে নিহত গৃহবধূর দেবর আসলামকে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে জাহানাবাদ গ্রামের ইসলাম আলীর স্ত্রী শাহানারাকে আসলাম আলী লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত শাহানারাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইসলাম আলী বাদী হয়ে তার ভাইয়ের বিরুদ্ধেশনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি আফজাল জানান, লাশ ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই আসলাম পলাতক রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24