২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া পৌরসভার চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

বগুড়া, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভার চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ১টার দিকে পৌরভবন থেকে তাকে যৌথবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায়। দুপুরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান বগুড়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নূর নাহার। এদিকে মাহবুবুর রহমানকে আটকের পর ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌসের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২১ ঘ.