২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাত্র ফেরিটি চরে আটকা পড়ায় চাঁদপুর-শরীয়তপুর রুটে পারাপার বন্ধ

চাঁদপুর-শরীয়তপুর রুটে চলাচলকারী একমাত্র ফেরিটি নদীর চরে আটকা পড়েছে। ফলে এ রুটে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চাঁদপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-শরীয়তপুর রুটে চলাচলকারী একমাত্র ফেরিটি নদীর চরে আটকা পড়েছে। ফলে এ রুটে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুর আসার পথে নদীতে চরে আটকে যায়। ফেরিতে একটি মিনিবাস রয়েছে, তবে এখন তাতে কোনও যাত্রী নেই। তিনি জানান, নদীতে পেতে রাখা কারেন্ট জাল ফেরির ইঞ্জিনে পেচিয়ে গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। শুক্রবার বিকাল নাগাদ ফেরিটি সচল হতে পারে বলে অর্পণ কুমার জানান। এদিকে পারাপার বন্ধ হয়ে যাওয়ায় নদীর দুই পাড়ে অর্ধশতাধিক যানবাহন এবং অনেক যাত্রী আটকা পড়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪৫৪ ঘ.