২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ নদীর পানি বিপদ সীমার ওপরে, বন্যার অবনতি

দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, নয়টি নদীর পানি চৌদ্দটি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। নীলফামারী ও রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। সিরাজগঞ্জে পানির তোড়ে ভেসে গেছে প্রায় ২০০ মিটার সড়ক। পানির তোড়ে ভেঙে পড়ার আশঙ্কায় নীলফামারীতে তিস্তা ব্যারজে লাল পতাকা টাঙিয়ে দিয়ে সবাইকে ব্যারেজ এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। দুই দিন বিরতির পর শুক্রবার থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে বান্দরবানে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জেলা শহর এবং লামা উপজেলার বিভিন্ন এলাকা। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 06:35 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, নয়টি নদীর পানি চৌদ্দটি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। নীলফামারী ও রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। সিরাজগঞ্জে পানির তোড়ে ভেসে গেছে প্রায় ২০০ মিটার সড়ক। পানির তোড়ে ভেঙে পড়ার আশঙ্কায় নীলফামারীতে তিস্তা ব্যারজে লাল পতাকা টাঙিয়ে দিয়ে সবাইকে ব্যারেজ এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। দুই দিন বিরতির পর শুক্রবার থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে বান্দরবানে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জেলা শহর এবং লামা উপজেলার বিভিন্ন এলাকা। (আরো তথ্যসহ-২) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার একটি ছাড়া সব নদীর পানিই বেড়েছে। রংপুরের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আরও বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ ছাড়া বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানিও বেড়ে যথাক্রমে বিপদসীমার ৬, ৬০ ও ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্র নদীর পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যথাক্রমে ২৯, ৪৩ ও ২৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৫, ১০৩ ও ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যেতে পারে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও জামালপুরের নিুাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং আগামী ২/৩ দিনে পাবনা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে বিপদ সীমার ৪৬ এবং ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীর পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭০ ও ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এর ফলে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর, শরীয়তপুর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের নদীগুলোর পানি বাড়াও অব্যাহত রয়েছে এবং আগামী ২/৩ দিনে সেগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে বুড়িগঙ্গা নদীর পানি শুক্রবার সকাল পর্যন্ত বিপদসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এর আশপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১০৫ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ১৫ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৮৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুরমা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে যথাক্রমে ৮ ও ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৩ ও ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ ছাড়া দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদ সীমার অনেক ওপর দিয়ে বইছে। এই পয়েন্টে শুক্রবার সকালে রেকর্ড করা হিসেব অনুযায়ী পানি ১৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর পানি দেবিদ্বার পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি হবিগঞ্জ পয়েন্টে ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সহায়তায় ডিমলা ও জলঢাকা উপজেলায় দুটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। বন্যা কবলিত ৩০টি পরিবার দক্ষিণ ঝাড়সিংয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বলে জানান পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, ছাতুনামায় ৩৭টি পরিবারের ঘরবাড়ি বৃহস্পতিবার রাতে তিস্তা গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এসব পরিবার তিস্তা ডানতীর বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসন ছয় মেট্রিক টন চাল ও ৩০ কার্টন বিস্কুট বরাদ্দ দিয়েছে বলে জানান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডল। জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুর রহমান জানান, তিস্তা ডানতীর বাঁধের ৪ নম্বর স্পারের ভাটিতে ৭০০ ফুট এলাকা হুমকির সম্মুখীন হয়েছে। যে কোনও মুহূর্তে এখানে ভাঙন দেখা দিতে পারে। জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রীর প্রয়োজন হলে তা দেওয়া হবে। এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য ডিমলা ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, তিস্তা নদীতে পানি বাড়ায় গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে তিস্তার ডান তীর রক্ষার পাউবোর মূল বাঁধ। এ সব এলাকার ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নোহালী ইউনিয়নের কচুয়ায় এলাকায় মূল বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় মুল বাঁধ রক্ষা করার জন্য বাঁশের তৈরী স্পার, বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। নোহালীর মুল বাঁধসহ লক্ষ্মিটারী ইউনিয়নের বিজয় বাঁধ ও একটি গ্রোয়েন যে কোনও মুহূর্তে নদীগর্ভে বিলীন হতে পারে, এমন আশঙ্কায় হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে । সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার শৈলাবাড়ি ও সিমলায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খালি অংশ দিয়ে পানি ঢুকে পড়ায় সদর, কাজীপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের ৫ কিলোমিটার রাস্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু রওশন। তিনি জানান, পানির তোড়ে ২০০ মিটার পাকা সড়ক ভেসে গেছে। এ কারণে জেলার সঙ্গে কাজীপুর ও রায়গঞ্জ উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের নলিছাপাড়া সেতুর সংযোগ সড়কের ১০ ফুট রাস্তা যমুনার পানির তোড়ে ভেসে যায়। মৎস্য ও কৃষি উপদেষ্টা সি এস করিম শুক্রবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। গাইবান্ধা প্রতিনিধি জানান, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর, নটিডাঙ্গা, উদাখালি ইউনিয়নের সিংড়িয়া, ছালুয়া, মাছেরভিটা, গজারিয়া ইউনিয়নের কাতলামারি, জিয়াডাঙ্গা, নিলকুঠি, ফজলুপুর ইউনিয়নের কৃষ্ণমনি, কাউয়াবাধা, কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ারহাট প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার লোক। শুক্রবার থেকে সেনাবাহিনী দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ এবং চিকিৎসা দেওয়া শুরু করেছে। উদাখালি ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি আশ্রয় কেন্দ্র খুলে সেখানে পানিবন্দিদের নিয়ে আসা হচ্ছে। জেলা শহরের কাছে বালাসি রেলওয়ে ফেরিঘাটের গুডস ইয়ার্ড তলিয়ে যাওয়ায় গত দুই দিন ধরে বালাসি-বাহাদুরাবাদ নৌ রুটে রেলওয়ে ওয়াগান ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। বালাসিঘাট রেলওয়ে মেরিন সুপার কাজী মো. সেলিম জানান, গুডস ইয়ার্ড অন্য জায়গায় সরিয়ে নিয়ে ওয়াগান ফেরি পারাপারের চেষ্টা চালানো হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ধরলা ও তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় আটটি উপজেলার ২৫টি ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ লক্ষ মানুষ। প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ হিসেবে ৪১ মেট্রিক টন চাল ও ৬৮ হাজার নগদ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক এ আর মোল্লা জানান। বান্দরবান প্রতিনিধি জানান, গত দুদিন বিরতির পর শুক্রবার দুপুর থেকে একটানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। পাহাড়ি ঢলে শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলানগর, ইসলামপুর এবং রুমা, লামা ও রোয়াংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লামা উপজেলায় দুর্গতদের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংস্থার জেলা কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, শুক্রবার লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫০ জনকে ২০ কেজি করে চাল, ৫ কেজি করে ডাল, ২ লিটার করে সয়াবিন তেল, ১ কেজি করে লবণ এবং একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। শেরপুর প্রতিনিধি জানান, নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনে পৌর শহরসহ কলসাপা, যোগানিয়া ও ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এ সব এলাকার ২০ হাজার মানুষ। জেলা প্রশাসক শামছুন্নাহার বেগম শুক্রবার উপদ্রুত এলাকা পরিদর্মন করেছেন। এছাড়া শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ও রানী শিমুল ইউনিয়নের ১০টি গ্রাম তলিয়ে গেছে। পানির তোড়ে বালুঘাটা এলাকায় শেরপুর-নালিতাবাড়ি সড়ক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, পদ্মা ও যমুনায় পানি বাড়ার ফলে চারটি উপজেলার ১৫টি ইউনিয়নের চর এলাকায় পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ। পানি বাড়ার কারণে পন্টুন ডুবে যাওয়ায় কাজীরহাট ফেরিঘাট অচল হয়ে পড়েছে। ফলে পাটুরিয়ার সঙ্গে এ রুটে ফেরি চলাচল বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে। ঘাটটি সরিয়ে নগরবাড়িতে স্থাপনে চেষ্টা চালাচ্ছে বিআইডাব্লিওটিসি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, তিতাস নদীতে পানি বেড়ে যাওয়ায় আখাউড়া উপজেলার কালিকাপুর, বীরচন্দ্রপুর, ভাঙ্গেরচর গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা-আগরতলা সড়ক। সড়ক মেরামতে সড়ক ও জনপথ বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে দিনাজপুর প্রতিনিধি জানান, আত্রাই, পূনর্ভবা, ইছামতি ও ছোট যমুনার পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। বর্ষণ অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় আমন চাষ শুরু করতে পারছেন না চাষীরা। জামালপুর প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বাড়তে থাকায় দেওয়ানগঞ্জের গুজিমারী গুচ্ছ গ্রাম ও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিসাবাড়ির নিুাঞ্চল প্লাবিত হয়েছে। রেল লাইনে পানি জমে যাওয়ায় দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইনে ট্রেন চলাচল বিঘি