২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'অজ্ঞান পার্টির' আরো দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বুধবার রাতে আব্দুর রহমান (৪০) ও অনোয়ার হোসেন (৪১) নামে অজ্ঞান পার্টির আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হকারের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিভিন্ন রুটের বাসে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বুধবার রাতে আব্দুর রহমান (৪০) ও অনোয়ার হোসেন (৪১) নামে অজ্ঞান পার্টির আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হকারের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিভিন্ন রুটের বাসে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত। আব্দুর রহমান ও অনোয়ার হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা যে কোনো অভিযানে কমপক্ষে ৫জন একসঙ্গে অংশ নেয়। এদের মধ্যে একজন বাসে ফেরিওয়ালার বেশ ধরে বিভিন্ন ধরনের ট্যাবলেট বিক্রি করে। আর তাদের দলনেতা কোনো একজন যাত্রীর পাশে বসে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। দলের বাকি সদস্যরা শিকারের সিট কৌশলে আড়াল করে রাখে। এরপর ফেরিওয়ালারূপী সদস্য ওষুধ বিক্রি শুরু করে। সুযোগ বুঝে দলনেতা তার কাছ থেকে দুটি ট্যাবলেট কেনেন। দলনেতা নিজে একটি ট্যাবলেট খান এবং পাশের যাত্রীকেও একটি খেতে দেন। পাশের যাত্রী ওষুধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে অচেতন হয়ে পড়লে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তাকে আড়াল করে ফেলে। এ সময় দলনেতা ওই যাত্রীর সর্বস্ব হাতিয়ে নিয়ে দ্রুত কেটে পড়ে। জিজ্ঞাসাবাদে আজ্ঞান পার্টির দুই সদস্য আরো জানায়, নূরে আলম নামে এক ব্যাক্তি তাদের দলনেতা। তিনিই বিশেষ ট্যাবলেটের সঙ্গে মধু মিশিয়ে অচেতন করার ওষুধ তৈরি করে থাকেন। প্রতিটি মিশন শেষে নূরু তাদের পাঁচ থেকে সাতশ' টাকা দেন। তবে বড় কোনো শিকার ধরতে পারলে বেশি টাকাও পান তারা। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে অজ্ঞান পার্টির নেতা আব্দুল আজিজ ওরফে গুরু আজিজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩৩১ ঘ.