২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সংস্থাগুলো দুর্নীতির আখড়া : সেনাপ্রধান

দেশের ক্রীড়া সংস্থাগুলোকে "দুর্নীতির আখড়া"র আখ্যা দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সদ্য -অভিষিক্ত সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। ক্রীড়াঙ্গনের দুর্নীতির মাত্রা বোঝাতে গিয়ে তুললেন নাটোরের লালপুরে জনবিচ্ছিন্ন এলাকায় আখক্ষেতে নির্মিত একটি স্টেডিয়ামের কথা। নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হলেও যেখানে কোনো খেলা হয় না। বৃহষ্পতিবার দুপুরে টাঙ্গাইলে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার অভিযান শুরুর ঘোষণাও দেন তিনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

টাঙ্গাইল, ২৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---দেশের ক্রীড়া সংস্থাগুলোকে "দুর্নীতির আখড়া"র আখ্যা দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সদ্য -অভিষিক্ত সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। ক্রীড়াঙ্গনের দুর্নীতির মাত্রা বোঝাতে গিয়ে তুললেন নাটোরের লালপুরে জনবিচ্ছিন্ন এলাকায় আখক্ষেতে নির্মিত একটি স্টেডিয়ামের কথা। নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হলেও যেখানে কোনো খেলা হয় না। বৃহষ্পতিবার দুপুরে টাঙ্গাইলে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। বিদ্যমান পরিস্থিতিতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার অভিযান শুরুর ঘোষণাও দেন তিনি । ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সিএমপি সেন্টার অ্যান্ড স্কুল অফিসার্স মেস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক, সহ- সভাপতি ও পুলিশ সুপার এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন । এতে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহ জেলার প্রতিনিধিরা অংশ নেন। জনবসতি থেকে বহু দুরে নাটোরের স্টেডিয়ামটির নির্মাণে অনুমোদন দিয়েছিলেন বিএনপি -জামায়াত জোট সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। অনিয়ম আর দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর নাম উল্লেখ না করে সেনাবাহিনী বলেন, , "একজন মন্ত্রী সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা ব্যয়ে তার নিজ গ্রামে স্টেডিয়াম তৈরী করেছেন। যে গ্রাম উপজেলা সদর থেকেও ১০ কিলোমিটার দূরে। যেখানে কেউ খেলাধুলা করতে কিংবা দেখতে যায় না। ওই স্টেডিয়ামে এখন ইঁদুরে মাটি ওঠাচ্ছে।" ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব ও খেলাধূলার সঙ্গে জড়িত না থাকা ব্যক্তিদের বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা হয়ে দুর্নীতিকে আশ্রয় - প্রশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেন সেনা প্রধান। প্রকৃত সংগঠক ও ক্রীড়ামোদীদের মর্মপীড়ার এক বড় কারণ এগুলো অনেক দিন থেকেই। জেনারেল মইন স্পষ্ট করে বলে দেন, "ক্রীড়াঙ্গন থেকে অনিয়ম এবং দুর্নীতি উচ্ছেদ করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।" মতবিনিময় সভায় স