২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ শাহজাহান মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন

চাঁদাবাজির মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহার আদালতে এ অভিযোগ গঠন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহার আদালতে এ অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের সময় আসামি শাহজাহান মিয়া এবং শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম কবির হেলিমকে আদালতে হাজির করা হয়। আদালতে তারা দুই জনই নিজেদের নির্দোষ দাবি করেন। অভিযুক্ত অপর তিন আসামী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও বাবুপুর ইদ্রিশিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল হক পলাতক রয়েছেন। গত ৯ মে বাবুপুর ইদ্রিশিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অন্য একটি চাঁদাবাজির মামলায় গত ২৩ জুলাই শাহজাহান মিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়। পৌর চেয়ারম্যান হেলিম গত ১৩ জুন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০২ ঘ.