২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মনিয়ন্ত্রণের অধিকার চাইলেন আদিবাসী নেতারা

আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তারা অভিযোগ করেন, মূলস্রোতের মানুষের 'উন্নয়ন তাণ্ডবে' বসতভিটা, গ্রাম, ফসলের ক্ষেত সবই হারিয়েছে আদিবাসীরা। এছাড়া, বাঁধ, সংরক্ষিত এলাকা, পার্ক, ইকো-ট্যুরিজম, সামাজিক বনায়ন, জলবিদ্যুৎ প্রকল্প- এসব কার্যক্রমের মাধ্যমে আদিবাসীদের উন্নয়ন হয়নি বরং তারা উচ্ছেদের শিকার হয়েছে। আদিবাসীদের বিরুদ্ধে বন ধ্বংসের অভিযোগ নাকচ করে তারা বলেন, সা