২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার

দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের ভাদুরিয়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব দাবি করেছে উদ্ধার করা মালামালের দাম আনুমানিক ২৫ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জয়পুরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের ভাদুরিয়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব দাবি করেছে উদ্ধার করা মালামালের দাম আনুমানিক ২৫ লাখ টাকা। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারি পুলিশ সুপার কাজী নইনুন মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দিনাজপুর-ঘোরাঘাট সড়কের ভাদুরিয়া বাজারের কাছে মতিহারা এলাকায় একটি ট্রাক আটক করে। ট্রাকটি থেকে ৮০ গাইট ভারতীয় কাপড় ও বিভিন্ন ধরনের পোশাক উদ্ধার করা হয়। এর মধ্যে ভারতীয় জর্জেট শাড়ী, থ্রি পিস, সিল্কের পাঞ্জাবি, কটি ও বিপুল পরিমাণ থান কাপড় রয়েছে। ট্রাকসহ আটক করা মালামালের আনুমানিক দাম ২৫ লাখ টাকা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৪০ ঘ.