পাবনা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি পশ্চিম পাড়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের এক শিশুর মৃত্যু ও আরও চারজন অসুস্থ হয়েছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আজমল হোসেন জানান, বুধবার রাতে খাবার খেয়ে বিষক্রিয়ায় কফিল উদ্দিন (৫০), তার স্ত্রী নাজমা খাতুন (৪০), মেয়ে রোজি (১০), ভাতিজি সবুরি খাতুন (১২) ও নাসির উদ্দিন (৭) অজ্ঞান হয়ে পরে। ঈশ্বরদী হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার সকালে নাসির উদ্দিন মারা যায়।
কফিল উদ্দিনের স্ত্রী নাজমা খাতুন অভিযোগ করেন, শক্রতা করে প্রতিবেশী আফাজ তার সহযোগী আসাদুলকে দিয়ে খাদ্যে বিষ মিশিয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬০৩ ঘ.
bdnews24