২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগসের বিরুদ্ধে আপিলের শুনানি সোমবার পর্যন্ত মূলতুবি

র‌্যাংগস ভবনের নকশা বাতিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি আগামী সোমবার পর্যন্ত মূলতুবি করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আপিলটির ওপর তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করে সোমবার পরবর্তী শুনানির এই দিন ধার্য করেন। শুনানিতে র‌্যাংগসের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, আইন মেনেই র‌্যাংগস ভবন নির্মাণ করা হয়েছে। রাজউকের ভুলের কারণে র‌্যাংগস ভবন কর্তৃপক্ষ ভোগান্তি পোহাতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাংগস ভবনের নকশা বাতিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি আগামী সোমবার পর্যন্ত মূলতুবি করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আপিলটির ওপর তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করে সোমবার পরবর্তী শুনানির এই দিন ধার্য করেন। শুনানিতে র‌্যাংগসের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, আইন মেনেই র‌্যাংগস ভবন নির্মাণ করা হয়েছে। রাজউকের ভুলের কারণে র‌্যাংগস ভবন কর্তৃপক্ষ ভোগান্তি পোহাতে পারে না। তিনি বলেন, ১৯৮২ সালে সরকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরটি কুর্মিটোলায় স্থানান্তর করে। তেজগাঁও পুরাতন বিমান বন্দর পরিত্যক্ত হওয়ায় এখানে বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি কার্যকর হলেও র‌্যাংগস ভবন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে না। রাজউকের পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান খান শুনানিতে বলেন, রাজউকের নোটিশ উপেক্ষা করে র‌্যাংগস ভবন নির্মাণ করা হয়েছে। আদালত বিস্ময় প্রকাশ করে বলে, "ওই এলাকায় বেসরকারি বিমান চলাচল বিধি অনুযায়ী ৬ তলার বেশী উচু ভবন নির্মাণের ওপর বিধি নিষেধ থাকলে কিভাবে রাজউক ২২ তলা র‌্যাংগস ভবন নির্মাণের অনুমোদন দিল?" ১৬ তলা নির্মাণ শেষ হওয়ার পর রাজউক র‌্যাংগস ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। ১৯৯৯ সালে ২১ জুন রাজউক র‌্যাংগস ভবনের নকশা বাতিল করে। এর বিরুদ্ধে র‌্যাংগস আবেদন করলে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল তার বক্তব্য শেষ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬০০ ঘ.