২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিবিএ নেতা ফিরোজের দুর্নীতির মামলার রায় ৬ আগস্ট

টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিএন্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলার রায় আগামী ৬ আগস্ট ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই, ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিএন্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলার রায় আগামী ৬ আগস্ট ঘোষণা করা হবে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন বৃহস্পতিবার যুক্ততর্ক শেষে রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। গত ১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নেওয়া হয় ৩০ জনের সাক্ষ্য। তবে রাষ্ট্রপক্ষের আপত্তির কারণে ফিরোজ মিয়ার ছেলেসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। গত ১৫ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এ ফিরোজ মিয়া জবানবন্দি দেন। ওই দিনই তিনি নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের কাছে নয় ব্যক্তির নাম দিয়েছিলেন। গত ২২ জুলাই তার পক্ষে ছয় জন সাক্ষ্য দেন। বৃহস্পতিবার শেষ হয় মামলার যুক্তিতর্ক পর্ব। দুর্নীতি দমন কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে ১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ ভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে মামলাটি দায়ের করে কমিশন। ফিরোজ মিয়া এখন কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএনডি/১৫৪১ ঘ.