২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেদায়েতুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জন গ্রেপ্তার

ধামরাইয়ে বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক হেদায়েতুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ে বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক হেদায়েতুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম বুধবার সন্ধ্যায় জানান, হেদায়েতুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবার আব্দুস সালাম (৩৫), ওয়াহেদ আলী (৩০) ও আব্দুল বারেক নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকালে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তদন্তের স্বার্থে ওই দুইজনের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। আমিরুল ইসলাম জানান, হত্যাকারীদের ধরতে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযান চলছে। গত ২২ জুলাই ভোরে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হেদায়েতউল্লাহকে তার ধামরাইয়ের বাড়িতে গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৩ ঘ.