২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করতে হবে: গীতিআরা সাফিয়া

উপযুক্ত পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুবিধা দিয়ে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। বুধবার সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উপযুক্ত পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুবিধা দিয়ে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। বুধবার সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না।" বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ২০০৬-২০০৭ অর্থ বছরের অনুদান ও ঋণ হিসেবে সারাদেশের ১৮৯টি বেসরকারি সংস্থার মধ্যে ১ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপদেষ্টা জানান, ১৯৯৯ সালে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গত অর্থ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির কল্যাণ তহবিলে প্রাপ্ত অনুদানের পরিমাণ ২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকার মুনাফা থেকেই প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বেসরকারি সংস্থাগুলোকে অনুদান ও ঋণ দেওয়া হয়। ২০০৭-০৮ অর্থবছরে ফাউন্ডেশনের কল্যাণ তহবিলে আরও ৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএ হাই হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক একেএম আজিজুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এমএ হাফিজুল ইসলাম মিয়া, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের নীতিমালা ও আইন বিষয়ক কমিটির চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৮৩৩ ঘ.