ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কর ফাঁকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার স্ত্রী-পুত্রসহ সাত জনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার কবির উদ্দিন মোল্লা ৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩শ ৮৩ টাকা কর ফাঁকির অভিযোগে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড ও সাত জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক বাদির বক্তব্য শুনে মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির নির্দেশ দেন। এ ব্যাপারে ৩১ জুলাই প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেন তিনি।
মামলাটিতে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে এক নম্বর আসামি করা হয়েছে। বাকিরা হলেন
bdnews24