২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এমনও হতে পারে জামায়াত কোনো দুর্নীতি করেনি'

দুর্নীতিতে অভিযুক্ত অন্য দলের নেতাকর্মীদের মতো জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরও সরকার ছাড় দিচ্ছে না বলে দাবি করেছেন উপদেষ্টা এম এ মতিন। দুর্নীতির দায়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের ধরা হলেও জামায়াতে ইসলামীর কাউকে ধরা হচ্ছে না কেন এবং সরকার তাদের ছাড় দিচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমএ মতিন বুধবার বলেন, "এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না। জামায়াতের কাউকে ধরা হয়নি - এ নিয়ে প্রশ্ন ওঠেছে, এমনও হতে পারে তারা কোনো দুর্নীতিই করেনি।" বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতিতে অভিযুক্ত অন্য দলের নেতাকর্মীদের মতো জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরও সরকার ছাড় দিচ্ছে না বলে দাবি করেছেন উপদেষ্টা এম এ মতিন। দুর্নীতির দায়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের ধরা হলেও জামায়াতে ইসলামীর কাউকে ধরা হচ্ছে না কেন এবং সরকার তাদের ছাড় দিচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমএ মতিন বুধবার বলেন, "এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না। জামায়াতের কাউকে ধরা হয়নি - এ নিয়ে প্রশ্ন ওঠেছে, এমনও হতে পারে তারা কোনো দুর্নীতিই করেনি।" বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান। এ ছাড়া দুর্নীতিবাজদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার ব্যাপারে সরকারের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। তথাকথিত সংস্কারবাদীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এম এ মতিন বলেন, "সংস্কারবাদী কিংবা সংস্কারবাদী নয় - এর কোনো অর্থ আমি বুুঝি না, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ব্যাপারে তদন্ত করা হবে এবং বিচার প্রক্রিয়াও শুরু করা হবে।" দুই নেত্রীর সম্পদের হিসেব বিবরণী টাস্কফোর্স দেখবে কি না জানতে চাইলে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, "দুর্নীতিদমন কমিশন থেকে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। তারা সম্পত্তির হিসাব জমা দিলে যদি দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্সের সহায়তা চায়, তবেই টাস্কফোর্স অনুসন্ধান চালাবে।" অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, "দুই নেত্রীর দুর্নীতি তদন্তে এখনও দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্সের সহায়তা চায়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৪৩০ ঘ.