চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল করিমকে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন করবস্থানে দাফন করা হয়েছে।
এর আগে সকাল ৯টায় মরহুমের বাসভবন এলাকার হিলভিউ সোসাইটি মসজিদে তার প্রথম জানাজা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নগরী জামিয়াতুল ফালাহ মসজিদে। এখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে গরীবুল্লাহ শাহ মাজারে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত মেয়র মনজুর উল আলম, চবি উপাচার্য প্রফেসর ড. এম বদিউল আলম, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নূরুদ্দীন চৌধুরী , সাবেক সহ উপচিার্য মোহাম্মদ শামসুদ্দিনসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।
অধ্যাপক করিম মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৩০০ ঘ.
bdnews24