২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪০০ পয়েন্ট অতিক্রম করে রেকর্ড গড়লো ডিএসই

দিনের মাঝামাঝিতে ২৪০০ পয়েন্ট পার করার মাধ্যমে বুধবার ঢাকার পুঁজিবাজার সাধারণ মূল্য সূচকের রেকর্ড গড়েছে। মূলত সকাল থেকেই ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে পুুঁজিবাজার চাঙ্গা ওঠে। দিনের লেনদেন শুরুর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই বেলা ১১টা ২৩ মিনিটে সাধারণ মূল্যসূচকের কাটা স্মরণকালের সর্বোচ্চ পয়েন্টের ঘর অতিক্রম করে এখন ২৪২০ পয়েন্টের ঘর অতিক্রম করার পথে। এ সময়ের মধ্যে বাজারে লেনদেন হয়েছে মোট ৮৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। আর শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানি। মঙ্গলবার দিনশেষে লেনদেনের অঙ্ক ছিল ১৮৭ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দিনের মাঝামাঝিতে ২৪০০ পয়েন্ট পার করার মাধ্যমে বুধবার ঢাকার পুঁজিবাজার সাধারণ মূল্য সূচকের রেকর্ড গড়েছে। মূলত সকাল থেকেই ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে পুুঁজিবাজার চাঙ্গা ওঠে। দিনের লেনদেন শুরুর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই বেলা ১১টা ২৩ মিনিটে সাধারণ মূল্যসূচকের কাটা স্মরণকালের সর্বোচ্চ পয়েন্টের ঘর অতিক্রম করে এখন ২৪২০ পয়েন্টের ঘর অতিক্রম করার পথে। এ সময়ের মধ্যে বাজারে লেনদেন হয়েছে মোট ৮৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। আর শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানি। মঙ্গলবার দিনশেষে লেনদেনের অঙ্ক ছিল ১৮৭ কোটি টাকা। ঢাকা স্টক এক্সজেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দেখতে পারছি এখন প্রতি মিনিটে এক কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এ দিকে আমাদের দৃষ্টি রয়েছে।" এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩৫ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ৪৭ শতাংশ বেড়ে দুই হাজার ৪১৩ দশমিক ৯৭ পয়েন্ট হয়েছে। এর আগে ১৮ জুলাই সাধারণ মূল্যসূচকের কাটা ২৩০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছিল। ১০ জুলাই অতিক্রম করে ২২০০ পয়েন্টের ঘর। এদিকে, ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কাটা ২৮ দশমিক ০৭ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ বেড়ে এক হাজার ৯৫৯ দশমিক ৬২ পয়েন্ট হয়েছে। দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১২৪ টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৭টির এবং ছয়টি কোম্পানির শেয়ার রয়েছে অপরিবর্তিত। বেলা ১০টা ৫১ মিনিট পর্যন্ত লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে যথাক্রমে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক। স্কয়ারের শেয়ারের দাম পাঁচ হাজার ৩৫ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে পাঁচ হাজার ২৬৭ টাকা ৭৫ পয়সা। দিনের শুরু থেকে এ সময়ের মধ্যে কোম্পানিটি ৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন করে ফেলেছে। এদিকে, ব্র্যাক ব্যাংকের শেয়ার এখন নগদ মূল্যে বিক্রি হচ্ছে ৯৩৯ টাকা ৭৫ পয়সায়। এর আগে মঙ্গলবার এর শেয়ার ৯১৩ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছিল। এ ছাড়া সিটি ব্যাংকের শেয়ারের দাম ৬৩০ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৬৫৫ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। সাউথইস্ট ব্যাংকের শেয়ার ৫৬৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৫৭২ টাকা এবং ন্যাশনাল ব্যাংকের শেয়ার ৯৩৬ টাকা থেকে বেড়ে ৯৬৫ টাকা হয়েছে। লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, সামিট পাওয়ার, এপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার এর শেয়ারের দাম বেড়েছে। কমেছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১২২০ ঘ.