২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কিনারায় নদনদীর পানি বাড়ার চাপ

দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদীগুলোতে পানি আরও বাড়তে পারে। এ ছাড়া পদ্মায় ক্রমাগত পানি বাড়ায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারিপুর, শরিয়তপুরের নিম্নাঞ্চল। ঢাকার দোহার ও নবাবগঞ্জও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে নেত্রকোনা ও সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা অঞ্চলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের নদ-নদীগুলোর ৪১টি পয়েন্টে পানি বেড়েছে এবং কমেছে ১৭টি পয়েন্টে। বর্তমানে আটটি পয়েন্টে পাঁচটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 05:51 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদীগুলোতে পানি আরও বাড়তে পারে। এ ছাড়া পদ্মায় ক্রমাগত পানি বাড়ায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারিপুর, শরিয়তপুরের নিম্নাঞ্চল। ঢাকার দোহার ও নবাবগঞ্জও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে নেত্রকোনা ও সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা অঞ্চলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের নদ-নদীগুলোর ৪১টি পয়েন্টে পানি বেড়েছে এবং কমেছে ১৭টি পয়েন্টে। বর্তমানে আটটি পয়েন্টে পাঁচটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার সকালে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করে। পরবর্তী ২৪ ঘণ্টায় এ নদীর পানি আরও বাড়বে এবং আরিচা পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানানো হয় বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে। এছাড়া, নতুন করে সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা সদর ও কাজীপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া, কাজীপুর উপজেলার পলাশপুরে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সদর উপজেলার সিমলা এবং শৈলাবাড়ির বাঁধের খোলা অংশ দিয়ে বন্যার পানি ঢুকছে। যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় কাজীপুর ও সদর উপজেলার আট/নয়টি গ্রামের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে বলে স্থানীয় সূত্র জানায়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় কাজীপুরের বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তবে বন্যা এখনও সহনীয় পর্যায়েই আছে।" বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বুধবার বলা হয়েছে, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া গোয়ালন্দ এবং ভাগ্যকূলে পদ্মা নদীর পানি বিপদ সীমার ১৫ ও চার সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দূর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ৪১ সেন্টিমিটার ওপরে রয়েছে। কুমিল্লা ও দেবীদ্বারে গোমতী নদীর পানি ২৯ ও ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে নদীর পানি আরও ২১ সেন্টিমিটার বাড়তে পারে। এ ছাড়া সিরাজগঞ্জ পয়েন্টে ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার এবং আরিচা পয়েন্টে ১৭ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার বেড়ে ৩০ সেন্টিমিটার এবং ভাগ্যকূলে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আশঙ্কা করা হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি যথাক্রমে ১১ সেন্টিমিটার ও ২৫ সেন্টিমিটার বাড়তে পারে। এদিকে, আমাদের বরিশাল প্রতিনিধি জানান, ভেরিবাঁধ ভেঙে মঙ্গলবার রাতে বরগুনার চারটি উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহবুদ্দিন আহম্মেদ বুধবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঝুকিঁপূর্ণ পোল্ডারগুলো সংস্কার না করায় সেগুলো ভেঙে আশপাশের গ্রামগুলো প্ল