ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আগস্ট মাসের জন্য ২ লাখ ৬৩ হাজার ২৩২ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ করেছে সরকার।
মঙ্গলবার এক সরকারী ঘোষণায় এ কথা জানানো হয়।
এক তথ্য বিবরণীতে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন উপজেলার জন্য এই বরাদ্দ করে।
বিসিআইসি'র পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বরাদ্দপত্রের অনুলিপি কৃষি স
bdnews24