২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলের অস্থায়ী কমিটি

বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ সদস্যের অস্থায়ী কমিটি করেছে সরকার। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এ কমিটির চেয়ারম্যান হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ সদস্যের অস্থায়ী কমিটি করেছে সরকার। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এ কমিটির চেয়ারম্যান হবেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, খন্দকার মাহবুব হোসেন, মাহমুদুল ইসলাম, শফিক আহমেদ, মো. মুনসুরুল হক চৌধুরী, শাহ্ মো. খসরুজ্জামান, এ ওয়াই মশিহুজ্জামান, রাজশাহী আইনজীবী সমিতির অ্যাডভোকেট মজিবুর রহমান তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির ফকির দেলোয়ার হোসেন, সিলেট আইনজীবী সমিতির আবদুল হাই খান, খুলনা আইনজীবী সমিতির চিশতি সোহরাব হোসেন শিকদার, চট্টগ্রাম আইনজীবী সমিতির মোহাম্মদ আবদুল কুদ্দুস ও বরিশাল আইনজীবী সমিতির দিলীপ কুমার ঘোষ। জরুরি অবস্থা জারির মধ্যে বার কাউন্সিলের মেয়াদ গত ৩০শে জুন শেষ হয়ে যাওয়ায় বার কাউন্সিল (অস্থায়ী বিধান) অধ্যাদেশ অনুযায়ী নতুন কমিটি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসএনডি/২২২৪ ঘ.