২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ

বাংলাদেশ সম্পর্কে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার জয়রাম রমেশ এক সংবাদ সম্মেলনে বলেন, " ভারত বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ (সেক্যুলার), গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সম্পর্কে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার জয়রাম রমেশ এক সংবাদ সম্মেলনে বলেন, " ভারত বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ (সেক্যুলার), গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়।" এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "বাংলাদেশের প্রেক্ষিতে এই মন্তব্য মোটেই প্রযোজ্য নয়, কেননা এ সব মূল্যবোধ ইতিমধ্যেই আমাদের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে গভীরভাবে প্রোথিত রয়েছে।" মুখপাত্র আরো বলেন , "শুধু বাংলাদেশের জনগণই তাদের রাজনৈতিক ও এবং সামাজিক ব্যবস্থা কিভাবে সংগঠিত হবে তা নির্ধারণ করবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে /১৯৩৩ ঘ.