২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় খুলনায় শ্রমিক নেতার কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় খুলনা বেবিটেক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাসহ দুই জনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

খুলনা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় খুলনা বেবিটেক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাসহ দুই জনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অপর জন হলেন সোনার সহযোগী বেবিটেক্সি চালক গোলাম রসুল। মঙ্গলবার খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ আতিকুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামীই কারাগারে রয়েছেন। ডাকবাংলা বেবিটেক্সি স্ট্যান্ডে চালকদের কাছ থেকে প্রতি ট্রিপে ৭ টাকা করে চাঁদাবাজির অভিযোগ এনে গত ১৪ জুন ট্যাক্সিচালক শামীম মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র শীল তদন্ত শেষে আনোয়ার হোসেন সোনা ও গোলাম রসুলকে অভিযুক্ত করে ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৩৬ ঘ.