ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ভারতের নব নির্বাচিত প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
জিল্লুর রহমান তার অভিনন্দন বার্তায় বলেছেন , '৭১ এর স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ আজও স্মরণ করে।
আগামীতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে এমন আশা প্রকাশ করেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফডাব্লিউসি/এসকে ১৮৫৯ ঘ.
bdnews24