২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দল গঠনে সরকারের আশীর্বাদ নেই : উপদেষ্টা মতিন

জরুরি অবস্থার মধ্যে গঠিত নতুন রাজনৈতিক দলের সৃষ্টিতে সরকারের কোনো আশীর্বাদ নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। রোববার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির আত্মপ্রকাশে সরকারের ভূমিকা আছে কি না- প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে সরকার কিছুই জানে না।" উপদেষ্টা এম এ মতিন অন্য এক প্রশ্নের জবাবে বলেন, "সংস্কারপন্থীদের ব্যাপারে টাস্কফোর্সে এখনও কোনো অভিযোগ আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থার মধ্যে গঠিত নতুন রাজনৈতিক দলের সৃষ্টিতে সরকারের কোনো আশীর্বাদ নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। রোববার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির আত্মপ্রকাশে সরকারের ভূমিকা আছে কি না- প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে সরকার কিছুই জানে না।" উপদেষ্টা এম এ মতিন অন্য এক প্রশ্নের জবাবে বলেন, "সংস্কারপন্থীদের ব্যাপারে টাস্কফোর্সে এখনও কোনো অভিযোগ আসেনি। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।" মিল্ক ভিটায় দুর্নীতিতে মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ অভিযোগ টাস্কফোর্সে এখনও আসেনি।" এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , "বর্তমান সরকার দুর্নীতি ও রাজনীতি এক করে ফেলেনি। রাজনীতিবিদরা রাজনীতি করছে, আর দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে পুলিশ ও টাস্কফোর্স।" সরকার কাউকে গ্রেপ্তার করছে আবার কাউকে করছে না এবং কারো কারো গ্রেপ্তারের ব্যাপারে দ্রুত উদ্যোগ নিচ্ছে কি না এ প্রশ্ন করলে তিনি বলেন, "এটা ভিত্তিহীন।" সরকারের বর্তমান ভূমিকা জামায়াতে ইসলামীর ভাবমূর্তি তৈরি করছে বলে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী যে অভিযোগ করেছেন এ ব্যাপারেও তিনি বলেন, "এ অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/এসকে ১৬৫৩