চুয়াডাঙ্গা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ায় শনিবার ভোরে অভিযান চালিয়ে 'মুক্তি বাহিনী' নামে পরিচিত অপহরণ চক্রের চার সদসকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলমডাঙ্গার ডাউকি গ্রামের আবুল কাশেম (৩৫) এবং কুষ্টিয়ার কালিদাসপুর গ্রামের মজনু (২২), মিলন ২০) ও আশরাফুল।
র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন ইলিয়াস হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, 'মুক্তিবাহিনী'র সদস্যরা গত ১৫ জুন মনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবার থেকে এক লাখ ১০ হাজার টাকা আদায় করে। তার পরও তাকে মুক্তি দেয়নি তারা। মুক্তিবাহিনীর নামে এ টাকা নেয় আবুল কাশেম।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ার হোসেন অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
ডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24