২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ১৫ নৌযানের জরিমানা

বেতার যন্ত্র এবং সমুদ্র অতিক্রমের সনদ না থাকায় চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচলকারী ১৫টি অভ্যন্তরীণ নৌযানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে শনিবার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। একই সঙ্গে এসব নৌযানকে অবিলম্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বেতার যন্ত্র এবং সমুদ্র অতিক্রমের সনদ না থাকায় চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচলকারী ১৫টি অভ্যন্তরীণ নৌযানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে শনিবার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। একই সঙ্গে এসব নৌযানকে অবিলম্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। যে সব নৌযানকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো এমভি সম্প্রীতি, এমভি সানকোস্ট, এমভি গ্লোরি অব শ্রীনগর-৪, এমভি মুনমুন সেতু-২, এমভি টিটু-১, এমভি টিটু-৬, এমভি টিটু-১০, এমভি বসুন্ধরা লজিস্টিক-১, এমভি বসুন্ধরা লজিস্টিক-৩, এমভি বসুন্ধরা লজিস্টিক-৯, এমভি বসুন্ধরা লজিস্টিক-১৩, এমভি বসুন্ধরা লজিস্টিক-১৬, এমভি তাসনোভা-১, এমভি নুরে রিফাত এবং এমভি জান্স। মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরে আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত থাকা অবস্থায় উত্তাল সাগরে এসব নৌযান চলাচল করলেও এগুলোতে বেতার যন্ত্র এবং সমুদ্র অতিক্রমের সনদ ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/১৮৪৯ ঘ.