২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

পাবনা-নগরবাড়ী সড়কে সুজানগর উপজেলার দুলাই বাজারের কাছে শনিবার সকালে বাসের চাপায় কনা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনা-নগরবাড়ী সড়কে সুজানগর উপজেলার দুলাই বাজারের কাছে শনিবার সকালে বাসের চাপায় কনা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুলাই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কনা স্কুলে যাওয়ার পথে সাড়ে ১০টার দিকে দুলাই বাজারের কাছে যাত্রীবাহী একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কুলের শিক্ষার্থীরা ওই এলাকায় রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুজানগর থানায় একটি মামলা হয়েছে। তবে বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৭ ঘ.