২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান খুলনায় গ্রেপ্তার

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আযম লেলিনকে শুক্রবার রাতে খুলনায় যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সাতক্ষীরা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আযম লেলিনকে শুক্রবার রাতে খুলনায় যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মৃদুল কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে শফিউল আযমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২টি সাধারণ ডায়েরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৫ ঘ.