জয়পুরহাট, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচবিবি উপজেলা সদরে মিছিলের ঘটনায় একটি মামলা হয়েছে।
জরুরি আইন ভঙ্গ করে মিছিল করার অভিযোগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করা হয় বলে স্বীকার করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী।
জরুরি ক্ষমতা অধ্যাদেশ দায়ের করা ওই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হান্নান রনিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। রাতেই মানিক ও মুক্তার নামে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাতে উপজেলা সদরের রেলগেট এলাকায় মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২২ ঘ.
bdnews24