২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের চৌপাড়া গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

রাজবাড়ী, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের চৌপাড়া গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চার রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি খেলনা পিস্তল, ছয়টি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ চৌপাড়া গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ওই নয় সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজউদ্দিন বুধোই (২৫), ইব্রাহিম হোসেন সুরত (৩০), মজনু (২৩), হারুন (২১), আবুল খা (৩০), মহম্মদ আলী (২৫), মোহাম্মদ আনু (২৮), ওসমান খা (২৮) ও আনু (২২)। এরা চরমপন্থী পৈরাত বাহিনীর সদস্য বলে পুলিশ জানায়। সবার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭০১ ঘ.