ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট সায়মা খানম হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। গৃহপরিচারিকা আলেয়া ও মীনাকে জিজ্ঞাসাবাদ করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী বৃহস্পতিবার বলেন, "আমরা এখনও অন্ধকারে আছি। জিজ্ঞাসাবাদ চলছে। আলেয়া ও মীনাকে জিজ্ঞাসাবাদে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে তারা বলেছে, খুনীকে দেখলে তারা চিনতে পারবে।"
অ্যাডভোকেট সায়মার এলিফেন্ট রোডের বাসা থেকে আটক করা দুই পরিচারিকা মীনা ও আলেয়াকে বুধবার সাত দিনের রিমান্ডে নেয় নিউমার্কেট থানা পুলিশ। ভবনের দুই নিরাপত্তারক্ষী জালাল ও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, নিহতের স্বামী জহিরুল ইসলামের সঙ্গেও কথা বলেছে পুলিশ। তিনিও কোনও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি। এখন অ্যাডভোকেট সায়মার ব্যাক্তিগত ও পেশাগত জীবন খতিয়ে দেখা হচ্ছে। তার সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশ মোটামুটি নিশ্চিত, এই হত্যাকাণ্ডের সঙ্গে সায়মার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কেউ জড়িত।
অ্যাডভোকেট সায়মা খানমকে মঙ্গলবার দুপুরে এলিফেন্ট রোডের প্রিন্স টাওয়ারে ১৬ তলায় তার নিজের ফ্ল্যাটে জবাই করে হত্যা করা হয়। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেত্রী এবং চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন। তার স্বামী জহিরুল ইসলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডব্লি
bdnews24