রাজবাড়ী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে রাজবাড়ীতে আখতার হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
জেলা জজ বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লাহ বকাউল বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৩ এপ্রিল পাংশা থানার পুলিশ সাওরাইল গ্রামের একটি বাড়ি থেকে দুটি অত্যাধুনিক শাটারগান এবং তিন রাউন্ড গুলিসহ আখতার হোসেনকে আটক করে।
এ নিয়ে একটি মামলা দায়ের হলে পুলিশ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাকিল করে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মতিন ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন নামে অপর দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৯ ঘ.
bdnews24