২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের তালিকায় মান্নান ভূঁইয়া নিজামী মুজাহিদের নাম নেই

দুর্নীতি দমন কমিশনের সন্দেহভাজনদের তালিকায় বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের নাম নেই। কমিশনের সচিব মোখলেস উর রহমান বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, তবে এদের কারো বিরুদ্ধে তথ্য ও অভিযোগ পাওয়া গেলে দুদক বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের সন্দেহভাজনদের তালিকায় বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের নাম নেই। কমিশনের সচিব মোখলেস উর রহমান বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, তবে এদের কারো বিরুদ্ধে তথ্য ও অভিযোগ পাওয়া গেলে দুদক বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। দুর্নীতি দমন কমিশন গত সাড়ে পাঁচ মাসে ১১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের, তদন্ত ও অভিযোগপত্র দাখিলের কাজ করেছে। এর মধ্যে ছয়টি মামলার বিচার কাজ শেষ হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সচিব বলেন, কমিশনের কাছে বর্তমানে প্রায় ৪২ হাজার অভিযোগ রয়েছে। ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির ঘোষণার পর আজ ১৯ জুলাই পর্যন্ত কমিশন ১১০ ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান, মামলা দায়ের, তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, বর্তমানে আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের অভিযোগপত্র কমিশনের সভায় অনুমোদন দেয়া হয়েছে। এরা হলেন- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদ। সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক সাংসদ আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া বর্তমানে কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে সচিব জানান। মোখলেস উর রহমান জানান, নিকারের বৈঠকে শর্তসাপেক্ষে কমিশনের সাংগঠনিক কাঠামোর জন্য ৯৫৬টি পদ অনুমোদন দেওয়া হয়েছে। কনস্টেবল, বাগান মালিসহ মোট ৩৩৫টি পদের যৌক্তিকতা সম্পর্কে নিকার জানতে চেয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এসকে/এমএইচবি/১৯১০ ঘ.