২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

বড়লেখা পৌর এলাকার মুড়িরগুল এলাকায় বৃহস্পতিবার ভোরে স্বামী হাবিব আলী ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাবেয়া বেগম (৩৮)। ঘটনার পর থেকেই হাবিব পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

মৌলভীবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বড়লেখা পৌর এলাকার মুড়িরগুল এলাকায় বৃহস্পতিবার ভোরে স্বামী হাবিব আলী ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাবেয়া বেগম (৩৮)। ঘটনার পর থেকেই হাবিব পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানায়। পুলিশ লাশটি সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ সন্তানের জননী রাবেয়া ব্যবসায়ী হাবিব আলীর দ্বিতীয় স্ত্রী। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাবেয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হাবিব। বাড়ির লোকজন সংকটাপন্ন অবস্থায় রাবেয়াকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বুকে, পেটে ও পিঠে ৫/৬ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা নির্মল জানান। এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.