২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ভূমি ধসে আহত ৪

জেলা সদরের শালবন হরিনাথ পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে কাঁচা ঘরের উপর পাহাড় ধসে চার জন আহত হয়েছেন। আহতরা হলেন, মমতাজ মহল, রওশন আলী, স্বপ্না আক্তার ও শহিদ মিয়া। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

খাগড়াছড়ি, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা সদরের শালবন হরিনাথ পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে কাঁচা ঘরের উপর পাহাড় ধসে চার জন আহত হয়েছেন। আহতরা হলেন, মমতাজ মহল, রওশন আলী, স্বপ্না আক্তার ও শহিদ মিয়া। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালবন এলাকার লোকজন জানায়, শালবন, হরিনাথ পাড়া, গেপ, কুমিল্লা টিলা, মেহেদি বাগ, এডিসি টিলা এলাকায় প্রায় ৫০০ পরিবার পাহাড়ের পাদদেশে ও পাহাড় চুড়ায় ঝুঁকিপূর্ণস্থানে বসবাস করছেন। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে স্থানীয়দের মধ্যে পাহাড় ধসের আতঙ্ক দেখা দিয়েছে। গত ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৮ মানুষের মুত্যু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩২ ঘ.