২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় মাগুরায় এক জনের যাবজ্জীবন

মাগুরা জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আবু সাঈদকে (৩৪) অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

মাগুরা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মাগুরা জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আবু সাঈদকে (৩৪) অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ জালাল উদ্দিন এ রায় দেন। একই দিন একটি মাদক মামলায় মীর আবু সাঈদকে দশ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন জেলা যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক মাকসুদুর রহমান। গত ২৬ এপ্রিল সকালে যৌথবাহিনী মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে মীর আবু সাঈদকে গ্রেপ্তার করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক, দুই রাউন্ড বন্দুকের গুলি ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ তার বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫৩ ঘ.