২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে একটি আবাসিক হোটেলে মানিক (৪০) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

পটুয়াখালী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে একটি আবাসিক হোটেলে মানিক (৪০) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ অবস্থায় উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে ভর্তি করে। মানিকের গলায় ৮ ইঞ্চি চওড়া ক্ষত হয়েছে। হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার শাহ আলম জানান, মানিকের অবস্থা আশঙ্কাজনক। মানিকের একই কক্ষে অবস্থানকারী আব্দুল জলিল (২০) নামে এক যুবক টাকা ছিনিয়ে নেওয়ার জন্য হত্যাকাণ্ডের চেষ্টা চালায় বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর থেকেই জলিল পলাতক রয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর এলাকায়। তিনি ইলিশ কিনতে বধুবার সন্ধ্যায় আলীপুর এসে রায়হান হোটেলে ওঠেন। একই কক্ষে জলিলও ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে জলিলের একটি রিকশা চালানোর লাইসেন্স উদ্ধার করেছে। লাইসেন্সের ঠিকানা অনুযায়ী, জলিলের বাড়ি পটুয়াখালী পৌরসভার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আজিজ হাওলাদার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৪ ঘ.