পটুয়াখালী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন।
এরা হলেন, স্বপন (২০), শহিদ (১৮) ও জাকির ফরাজি (৩৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী হেমায়েত উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতের সময় ওই তিন কৃষক মাঠে হালচাষ করছিলেন।
এ বিষয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24