২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া বিজ্ঞাপন থেকে হজযাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

'কাফেলা' বা 'জামায়াত' নামের বিজ্ঞাপন থেকে হজযাত্রীদের সতর্ক থাকতে বলেছে সরকার। বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- 'কাফেলা' বা 'জামায়াত' নামের বিজ্ঞাপন থেকে হজযাত্রীদের সতর্ক থাকতে বলেছে সরকার। বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়, আগামী হজ সামনে রেখে 'কাফেলা' বা 'হজ জামায়াত' নাম দিয়ে কেউ কেউ বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে হজযাত্রী সংগ্রহ করছে। তারা হজে যাওয়ার জন্য নির্ধারিত সরকারি ফরমের নকল করছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কাজ সম্পূর্ণ বেআইনি। জাতীয় হজনীতিতে 'কাফেলা', 'জামায়াত' ইত্যাদির কোনো অস্তিত্ব নেই। তথ্য বিবরণীতে হজে যেতে ইচ্ছুকদের সতর্ক করে বরা হয়, বেসরকারিভাবে হজে পাঠানোর জন্য অনুমোদিত এজেন্ট একমাত্র বৈধ প্রতিষ্ঠান। এছাড়া সরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের নির্ধারিত সরকারি দপ্তর থেকে ফরম সংগ্রহ করে নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে হবে। বেসরকারিভাবে হজযাত্রীদের সরাসরি হজ এজেন্টের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করে এজেন্টের সত্ত্বাধিকারীর কাছে টাকা জমা ও নির্ধারিত ফরমে চুক্তি করতে হবে বলেও জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ১৪ আগস্ট পর্যন্ত হজের টাকা জমা দেওয়ার তারিখ ঠিক করা হয়েছে। কোনোভাবেই এ তারিখ পরিবর্তন করা হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/এমএআর/এসএনডি/২২০০ ঘ.